প্রকাশিত: Sat, Apr 15, 2023 11:31 PM আপডেট: Fri, Jun 5, 2026 8:42 AM
সোনালি স্বপ্ন সফল হয়েছে এখন ঘরে তোলার অপেক্ষা
আব্দুল্লাহ আল আমীন: কৃষকের ঈদ আনন্দ যেন চোখের সামনেই ভাসছে। মাঠ ফসলের নতুন ধান ঘরে তোলার এ যেনো এক রঙিন স্বপ্ন। এদিকে তীব্র গরমে সারা দেশের মানুষের জীবনযাত্রাও দুর্বিসহ হয়ে উঠেছে। অনেকেই রাতে ঘুমাতে পারছেন না। দিনের বেলা বাইরে বের হওয়া দায়। শ্রমজীবী মানুষের দুর্ভোগটা অন্যদের চেয়ে বেশি।
ঈদের আগেই ময়মনসিংহের অনেক এলাকায় নতুন ধান কাটা শুরু হয়েছে। ভালো ফলন হওয়ায় অনেক কৃষক আনন্দিত। আবার অনেকের ফলন খারাপ হওয়ায় মাথায় হাত। সারের দাম বৃদ্ধি কৃষকদের মাঝে দুশ্চিন্তা। আর কৃষি উপকরণ কিনতে আগে থেকেই হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। ক্ষেতে নানা রোগ বালাই ক্ষতি সাধন করে মাঠ থেকে ঘর পর্যন্ত তোলা খুবই কঠিন। চর ঈশ্বরদিয়ার কৃষক ফকির আলী জানান, আমার প্রায় এক’শ বিঘা জমির বোরো ধানে পাক ধরেছে। আর মাত্র ৮/১০ দিন পরই ধান কাটা শুরু হবে ।
ঘাগড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, এবার ৫০ বিঘা জমিতে ইরি-বোরো আবাদ করেছি। বৃষ্টি নেই অথচ গরমের প্রখরতা বেড়ে যাওয়ায় ঝড়ের শঙ্কায় আছি। কৃষি আবাদ করে আগের মতো লাভ হয় না। তারপরও মন মানে না, হাতের ভাত খাই, তাই আবাদ করি।
কৃষকদের আশা, এ বছর ধানের ভালো দাম পাওয়া যাবে। তাই সময়মতো ফসল ঘরে তুলতে পারলে তারা ব্যাপক লাভবান হবেন।
সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী জানান, এবারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কৃষকদের বীজ তথ্য ও সার্বিক পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। সম্পাদনা: মুরাদ হাসান
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী